আর্মড ফোর্সেস মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ এপ্রিল

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪২ PM
পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মড ফোর্সেস মেডিকেল ও আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে।

২০২০-২১ শিক্ষাবর্ষের আর্মড ফোর্সেস মেডিকেল ও আর্মি মেডিকেল কলেজের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্রবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) এর আর্মি মেডিকেল কোর (এএমসি) ক্যাডেট ও এএফএমসি ক্যাডেট ক্যাটাগরিতে এবং বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজ সমূহে অভিন্ন প্রক্রিয়ায় ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১২ মার্চ পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেয়া যাবে ১৪ মার্চ পর্যন্ত। আগামী ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ৯ এপ্রিল সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন
  • ২৬ জুন ২০২৬
১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
  • ২৬ জুন ২০২৬
‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬