৩ ফুট দূরত্ব রেখে মেডিকেলের ভর্তি পরীক্ষা, বাড়ছে ভেন্যু

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৪ PM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

২০২০-২১ শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় সামাজিক দূরত্ব রাখতে পরীক্ষা কেন্দ্রে ৩ ফুট দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস সাজানোর চিন্তা করছে মেডিকেল ভর্তি কমিটি। এক্ষেত্রে  ভেন্যুর সংখ্যা দেড় থেকে দুই গুণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে ‘জেড’ আকৃতির সিট প্ল্যানও করা হতে পারে।

মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্র জানায়, এপ্রিলে দেশ থেকে করোনা পুরোপুরি নির্মূল হচ্ছে না— সেটি মাথায় রেখেই মেডিকেল ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। পরীক্ষার্থীদের মাঝে ৩ ফুট দূরত্ব বজায় রাখার বিষয়টি প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। প্রয়োজনে ‘জেড’ আকৃতির সিট প্ল্যানও করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাার মধ্যে পরীক্ষা হওয়ায় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে ৩ ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া হবে। এজন্য পরীক্ষার ভেন্যুর সংখ্যা গতবারের চেয়ে দেড় থেকে দুই গুণ বাড়ানো হবে।

তিনি বলেন, আমরা ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোর জন্য একটা নির্দেশিকা তৈরি করব। সেখানে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পড়া, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার রাখাসহ আরও বেশকিছু বিষয় মানার নির্দেশনা থাকবে। কেন্দ্র পরিচালকগণ এই বিষয়গুলো নিশ্চিত করবেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক যারা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ) উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি আবেদন করতে পারবেন। ২০১৭ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

এতে বলা হয়, দেশ কিংবা বিদেশে পরিচালিত শিক্ষা কার্যক্রমে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। এছাড়া, সবার জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ থাকতে হবে।

আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর সময়কাল এক ঘণ্টা। একশটি এমসিকিউ প্রশ্নের (প্রতিটির মান ১) পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যায় ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ১০ নম্বর থাকবে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে আগামী ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে।

বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬
যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন
  • ২৬ জুন ২০২৬
১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
  • ২৬ জুন ২০২৬
‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬