গুচ্ছতে ‘সিলেকশন’ পদ্ধতি বাতিলের দাবিতে ভর্তিচ্ছুদের অনশন

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:১১ PM
অনশনে শিক্ষার্থীরা

অনশনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখা ও সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রধান ফটকের সামনে অর্ধবেলা অনশন কর্মসূচী পালন করছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্য’র ব্যানারে অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

অনশন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী মো. আমানুল্লাহ আনাম বলেন, ‘‘গত দুই বছর ধরে বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমতাবস্থায় হঠাৎ করে ভর্তি পরীক্ষা কমিটির এমন সিদ্ধান্ত নেয়ায় আমাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন হুমকির মুখে পরে গেছে। সুতরাং আমাদের দাবি বিভাগ পরিবর্তন ইউনিট চালু করা হোক নয়তো মানবিকের সাথে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দ্বিতীয় দাবিটি হলো সিলেকশন পদ্ধতি বাতিল করে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। যেহেতু করোনার সময় অনেকে পরীক্ষা না দিয়েই জিপিএ-৫ পেয়েছে। সুতরাং তারা এমনিতেই রেজাল্টের দিক দিয়ে এগিয়ে থাকবে। কিন্তু দ্বিতীয়বার যারা ভর্তি পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো তারা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি ভর্তি পরীক্ষা কমিটি এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় ।’’

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামীতে আমরণ অনশনের যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬
যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন
  • ২৬ জুন ২০২৬
১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
  • ২৬ জুন ২০২৬
‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬