রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আজ সভায় বসছে কর্তৃপক্ষ

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে সভা আহবান করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বেলা ১১টায় অনুষ্ঠেয় ওই সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান উপস্থিত থাকতে পারেন। এছাড়া ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরাও সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সভায় ভর্তি পরীক্ষার ধরণ, নম্বর বন্টন, ইউনিট, সময়সীমা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয়েও আলোচনা হতে পারে। যদিও এ বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় চূড়ান্ত তারিখ নির্ধারণ হওয়ার কথা রয়েছে।

খাওয়ার আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, কমাতে পারে সুগার …
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬