গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল দাবিতে বিক্ষোভ

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৬ PM

© টিডিসি ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল ও মানবিক বিভাগের সাথে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের সুযোগ দাবিতে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালিত হয়। পরে পুলিশের বাধায় আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মাত্র ৪ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে বলে সম্প্রতি এক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা একটি বির্তকিত সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তের বাতিল চাই। কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের মাধ্যমে অনেক মেধাবী পরীক্ষায় অংশ নিতে পারবে না। ভর্তি আবেদনের ন্যূনতম যে যোগ্যতার কথা বলা হয়েছে, যে পদ্ধতিতে সব শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দিতে হবে।

আরও পড়ুন: পরীক্ষার আগেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন শেষ কয়েক লাখ শিক্ষার্থীর!

বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের আহবায়ক মোহাম্মদ রাকিব বলেন, মানবিক শাখার সাথে যৌথভাবে ভর্তি পরীক্ষার প্রস্তাব আমরা আগে থেকেই জানিয়েছিলাম। যে কোনোভাবেই হোক গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদাভাবে পরীক্ষার আয়োজন করতে হবে। দাবি মেনে না নিলে আমরা আদালতের দ্বারস্ত হব।

রাকিব বলেন, কর্তৃপক্ষ যদি আমাদের মানবিক ইউনিটের সঙ্গে একীভুত পরীক্ষা নিতে চায় তাহলে সেটিও আমরা মেনে নেবো। মানবিক ইউনিটের সঙ্গে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পরীক্ষা দিয়েই বিভাগ পরিবর্তন করার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে গুচ্ছ পদ্ধতিতে নতুন সিলেকশন পদ্ধতির যে কথা বলা হচ্ছে এটি বাতিল করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবারের গুচ্ছ কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের আগে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। সেই আবেদন থেকে যাচাই-বাছাই করা নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকেই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু আবেদন করলেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ এবার থাকছে না।

যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন
  • ২৬ জুন ২০২৬
১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
  • ২৬ জুন ২০২৬
‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬