গুচ্ছ ভর্তি: আবেদনের ‍সুযোগ পাবে সবাই, পরীক্ষা বাছাইকৃতদের

০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৩ PM

© ফাইল ফটো

চলতি বছরের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যোগ্যতা অনুযায়ী ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীর আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে আবেদন করা প্রার্থীদের যাচাই-বাছাই করে নির্ধারিত সংখ্যক প্রার্থীদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত গুচ্ছ কমিটির সভায় এ বিষয়ে জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন বলেন, সভায় তিনটি বড় সিদ্ধান্ত হয়েছে। প্রথমত, শিক্ষা মন্ত্রণালয় যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবে, তারপর এই ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, ইতিমধ্যে ঘোষিত যোগ্যতা অনুযায়ী, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করবেন। এ জন্য কোনো টাকা লাগবে না।

অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, এরপর আবেদন করা প্রার্থীদের যাচাই-বাছাই (স্কিনিং) করে নির্ধারিত সংখ্যক প্রার্থীদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে। যাঁরা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবেন, সেটি তাঁদের জানিয়ে দেওয়া হবে। এরপর যোগ্য প্রার্থীরা ৫০০ টাকা ফি দিয়ে আবার আবেদন করবেন এবং তাঁরাই ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি ইউনিটে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়।

তিনি বলেন, তাই ২০টি বিশ্ববিদ্যালয়ে একদিনে কত শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করা যায় সেটির হিসাব করা হয়েছে। সে হিসেবে ২০টি বিশ্ববিদ্যালয়ে একদিনে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করা যাবে। এর বেশি হবে না। ৩টি ইউনিট হিসেব করলে ৪ লাখ শিক্ষার্থী এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence