মানবিকের সঙ্গে ভর্তি পরীক্ষা দিতে চান বিজ্ঞানের শিক্ষার্থীরা

০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০১ PM
আন্দালনরত শিক্ষার্থীরা

আন্দালনরত শিক্ষার্থীরা © ফাইল ফটো

এবার মানবিক ইউনিটের সঙ্গে ভর্তি পরীক্ষার সুযোগ চান বিভাগ পরিবর্তনের দাবিতে আন্দোলনরত বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য আলাদা ইউনিট না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর নতুন করে এ দাবি তোলেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তন ইউনিটের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠনের আহবায়ক রাকিব বলেন, মানবিক শাখার সাথে যৌথভাবে ভর্তি পরীক্ষার প্রস্তাব আমরা আগে থেকেই জানিয়েছিলাম। যে কোনো ভাবেই হোক গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদাভাবে পরীক্ষার আয়োজন করতে হবে। দাবি মেনে না নিলে আমরা আদালতের দ্বারস্ত হব।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ যদি আমাদের মানবিক ইউনিটের সঙ্গে একীভুত পরীক্ষা নিতে চায় তাহলে সেটিও আমরা মেনে নিবো। মানবিক ইউনিটের সঙ্গে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পরীক্ষা দিয়েই বিভাগ পরিবর্তন করতে চাই বলেও জানান রাকিব।

প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকে এ দাবি আরও জোরালে হয়ে উঠেছে।

যে তিন দোয়া জুমার দিন বেশি বেশি পড়বেন
  • ২৬ জুন ২০২৬
১৬ দফার যৌথ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ-চীন
  • ২৬ জুন ২০২৬
‘১ জুলাই থেকেই শতভাগ মূল বেতন একবারে চাই’
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজে খুতবা চলাকালীন চুপ থাকা ও কথা বলার বিধান
  • ২৬ জুন ২০২৬
এসএসসিতেই থমকে যাচ্ছে শিক্ষা—শতকরা হারে এগিয়ে ছাত্ররা, সংখ্…
  • ২৬ জুন ২০২৬
জুমার নামাজ ছেড়ে দিলে পেতে হবে যে দুই শাস্তি
  • ২৬ জুন ২০২৬