গুচ্ছতে পরীক্ষা দিতে পারবেন ৪ লাখ শিক্ষার্থী

০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৬ PM
পরীক্ষা

পরীক্ষা © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ধারণ ক্ষমতা অনুযায়ী এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি ইউনিটে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি প্রার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়। তাই ২০টি বিশ্ববিদ্যালয়ে একদিনে কত শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করা যায় সেটির হিসেব করা হয়েছে। সে হিসেবে ২০টি বিশ্ববিদ্যালয়ে একদিনে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করা যাবে। এর বেশি হবে না। ৩টি ইউনিট হিসেব করলে ৪ লাখ শিক্ষার্থী এবার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় নির্ধারিত জিপিএ নিয়ে পাস করা সব শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে। এরপর প্রথম ধাপে আমরা তাদের মধ্য থেকে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় বসার জন্য নির্বাচিত করবো। প্রথম ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। যারা নির্বাচিত হবেন তাদেরকে দ্বিতীয় ধাপে ৫০০ টাকা জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করা হবে সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

আবেদনের যোগ্যতা সম্পর্কে শাবিপ্রবি উপাচার্য বলেন, এবার আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ আবেদন করতে নূন্যতম জিপিএ ৭ থাকতে হবে। কমার্সের ক্ষেত্রে সাড়ে ৬ এবং আর্টসের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ৬ থাকতে হবে।

থাকছে না বিভাগ পরিবর্তন ইউনিট

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা আয়োজন না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে উপস্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের বৈঠকে বিভাগ পরিবর্তন ইউনিটের বিষয়ে খুব একটা আলোচনা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে কিছু আলোচনা হয়েছে। তবে বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার কথাই বহাল রয়েছে।

তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র একটি পরীক্ষা নিবো। সেখানে শিক্ষার্থীদের একটি নম্বর দেয়া হবে। এই নম্বরের ভিত্তিতে পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী আবেদন করবেন। বিশ্ববিদ্যালয়গুলো বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের কীভাবে ভর্তি করাবে সেটি তারাই সিদ্ধান্ত নেবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬