গুচ্ছতে বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার সিদ্ধান্ত চূড়ান্ত

০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৬ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা আয়োজন না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে বিভাগ পরিবর্তন ইউনিট নিয়ে আলোচনা হয়েছে। তবে আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে না। পরীক্ষা শেষে বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের কীভাবে ভর্তি নেয়া হবে, সেটি স্ব স্ব বিশ্ববিদ্যালয় ঠিক করবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বৈঠকে উপস্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের বৈঠকে বিভাগ পরিবর্তন ইউনিটের বিষয়ে খুব একটা আলোচনা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে কিছু আলোচনা হয়েছে। তবে বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার কথাই বহাল রয়েছে।

তিনি আরও বলেন, আমরা শুধুমাত্র একটি পরীক্ষা নিবো। সেখানে শিক্ষার্থীদের একটি নম্বর দেয়া হবে। এই নম্বরের ভিত্তিতে পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী আবেদন করবেন। বিশ্ববিদ্যালয়গুলো বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের কীভাবে ভর্তি করাবে সেটি তারাই সিদ্ধান্ত নেবে।

গুচ্ছতে আবেদনের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো শিক্ষার্থীকে আবেদনের যোগ্যতা থেকে বঞ্চিত করতে চাই না। আমরা চাই এবার যেন সবাই আবেদন করতে পারেন। সেজন্য আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ আবেদন করতে ৭ পয়েন্ট লাগবে। কমার্সের ক্ষেত্রে সাড়ে ৬ এবং আর্টসের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ৬ থাকতে হবে।

পরীক্ষার দিনক্ষণ প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পর সরকার যখন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবে তখন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

এক মাসের শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন প্…
  • ১৩ মে ২০২৬
বিশ্বকাপের এই ১০টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ১৩ মে ২০২৬
বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশনা বিষয়ক সেমিনার অ…
  • ১৩ মে ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত…
  • ১৩ মে ২০২৬
হোস্টেলে সমকামিতা: দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, খাট…
  • ১৩ মে ২০২৬
পে-স্কেলে সম্ভাব্য গ্রেড সংখ্যা জানাল মন্ত্রণালয়, কোন গ্রেড…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9