মেডিকেল ভর্তিতে ৫ নম্বর না কাটার দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়

৩১ জানুয়ারি ২০২১, ০৫:১৩ PM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

মেডিকেলে দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের জিপিএ’র ৫ মার্ক না কাটার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেয়ায় নতুন করে এই দাবি তুলেছেনে তারা। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ভর্তি কমিটির সূত্র জানায়,  দুই একদিনের মধ্যেই ভর্তি পরীক্ষা সংক্রান্ত বৈঠক হবে। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তথ্যমতে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে মেডিকেলে দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ’র উপর ৫ মার্ক কর্তন করা হয়। আর প্রথমবার সরকারি কলেজে চান্স পেয়েছে এমন শিক্ষার্থী দ্বিতীয়বার আবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাইলে তার ৭.৫ নম্বর কর্তন করা হয়।

শিক্ষার্থীরা বলছেন, এবছর অপোটাস দেয়ায় অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া যারা মানোন্নয়ন দিয়েছিলেন তাদের ফলও অনেক ভালো হয়েছে। তারা দ্বিতীয়বার এইচএসসি পরীক্ষা দিলেও মেডিকেলে প্রথমবার হিসেবেই ধরা হবে। ফলে তারা বাড়তি সুবিধা পাবেন। তাই শুধু এই বছরের জন্য সেকেন্ড টাইমারদের জন্য ৫ নম্বর কর্তন করার সিদ্ধান্ত বাতিল করার দাবি তাদের।

এ বিষয়ে মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাজ্জাকুল হায়দার বলেন, প্রথমবার সরকারি মেডিকেলে চান্স পাইনি। সবকিছু বাদ দিয়ে নিজেকে দ্বিতীয়বারের জন্য প্রস্তুত করছি। তবে এ বছর অটোপাস দেয়ায় অনেক শিক্ষার্থী ভালো ফল করেছে। তারা আমাদের থেকে অনেক এগিয়ে থাকবে। কেননা আমরা যারা সেকেন্ডটাইমার আছি তাদের ৫ মার্ক আগেই কর্তন করা হবে।

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মারজান বিনতে মুরাদ বলেন, মা-বাবার স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করছি। তবে দ্বিতীয়বার হওয়ায় ভর্তি পরীক্ষার আগেই আমার ৫ নম্বর কাটা হয়ে আছে। যেটি আমার স্বপ্ন পূরণে বড় বাধা। কেননা এবার অটোপাস দেয়ায় অনেকে শিক্ষার্থী ভালো ফল করবে। আর মেডিকেলে ভর্তি হতে জিপিএ’র নম্বর অনেক বড় ফ্যাক্টর।

শিক্ষার্থীদের দাবি সম্পর্কে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুই একদিনের মধ্যেই আমরা পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসবো। সেখানে শিক্ষার্থীদের দাবি তুলে ধরবো। সেখানে সবাই আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, অন্যবছর ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সেই ফলাফল প্রকাশের পর মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। সাধারণত অক্টোবরের মধ্যেই ভর্তি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়। ১০ জানুয়ারি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শেষে পাঠদান শুরু হয়ে যায়। কিন্তু এবার মহামারীর কারণে সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬
মোমবাতি বিতরণ করে লোডশেডিংয়ের প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির তারিখ ঘোষণা
  • ১৭ এপ্রিল ২০২৬