মেডিকেল ভর্তির তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রবি বা সোমবার

২৯ জানুয়ারি ২০২১, ০৮:৩৮ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী রবিবার (৩১ জানুয়ারি) অথবা সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের দিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠক হবার কথা ছিল। তবে কিছু কারণে সেটি সম্ভব হচ্ছে। রবিবার (৩১ জানুয়ারি) এই বৈঠক হবার সম্ভাবনা বেশি। রবিবার না হলে সোমবারে (১ ফেব্রুয়ারি) বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে মেডিকেল ভর্তি পরীক্ষা চূড়ান্ত তারিখ ঠিক করা হবে।

প্রাথমিকভাবে ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে ওই সূত্র আরও জানায়, এর আগের বৈঠকে ২ এপ্রিল এমবিবিএস ও ৩০ এপ্রিল বিডিএস পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। এটি পরিবর্তন হবার সম্ভাবনা নেই। অলৌকিক কিছু না হলে ওই তারিখেই পরীক্ষা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী দুই/তিনদিনের মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, অন্যবছর ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সেই ফলাফল প্রকাশের পর মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। সাধারণত অক্টোবরের মধ্যেই ভর্তি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়। ১০ জানুয়ারি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শেষে পাঠদান শুরু হয়ে যায়। কিন্তু এবার মহামারীর কারণে সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬
সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬