বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার সুফল সকলেই পাবে: শিক্ষামন্ত্রী

২৪ জানুয়ারি ২০২১, ১১:৫৯ AM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির প্রতি ফের গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সুফল সকলেই পাবে। করোনার মধ্যে শিক্ষার্থীদের এক স্থান থেকে অন্যস্থানে যেতে হবে না। স্বাস্থ্যবিধি মেনেই শিগগিরই পরীক্ষা নেয়া হবে। এতে অভিভাবকদের হয়রানিও কমবে।’ আজ রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে এইচএসসির অটোপাস সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় তিনি একথা বলেন।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে তিনি বলেন, ‘আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিয়ে রাখবে। এরপর জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খোলা যায় সেটি ঘোষণা করা হবে।’

এর আগে পৃথক আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারির কোন এক সময় যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি, তাহলে এসএসসিদের তিনমাস এবং এইচএসসিদের চারমাস ক্লাস নিয়ে পরীক্ষা নেয়া হবে। ইতোমধ্যে এনসিটিবি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। আমরা শিগগিরই সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো শুরু করবো।’

তিনি বলেন, ‘অনেকে পরীক্ষা নেওয়ার কথা বলছেন। গণমাধ্যমেও জরিপ প্রকাশ হয়েছে, শিক্ষার্থীরা ক্লাস ফিরতে চান। তবে আমাদের কাছেও এ বিষয়ে প্রতিনিয়ত নানা ধরনের মেসেজ আসছে। সেখানে কিন্তু ভিন্ন কথা আসছে। অনেকে এবারের এসএসসি পরীক্ষাও দিতে চায় না।’

গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬
সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬