বিভাগ পরিবর্তনের ইউনিট চেয়ে রিট করছেন ভর্তিচ্ছুরা

১৮ জানুয়ারি ২০২১, ১২:১২ PM
ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবিতে রিট করছেন ভর্তিচ্ছুরা

ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবিতে রিট করছেন ভর্তিচ্ছুরা © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এতে বিভাগ পরিবর্তনের ইউনিট থাকছে না। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার বিভাগ পরিবর্তনের ইউনিট চেয়ে রিট করার উদ্যোগ নিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মো. শফিকুল ইসলাম শফি জানিয়েছেন, ‘বিজয় আমাদের খুব নিকটে। তাই হাল ছাড়বেন না কেউ। রিট পিটিশন হবে খুব তাড়াতাড়ি। গতকাল আইনজীবীর কাছে আমাদের আহ্বায়ক রাকিব ও যুগ্ম আহ্বায়ক রাসেল রিট পিটিশনের জন্য যাবতীয় তথ্য দিয়ে এসেছেন।’

এ বিষয়ে বিভাগ পরিবর্তনের ইউনিট রাখার দাবিতে আন্দোলনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থী রাকিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা রিট করার উদ্যোগ নিয়েছি। কিছু তথ্যের ঘাটতি আছে, সেগুলো সংগ্রহ করছি। শিগগিরই রিট পিটিশন সাবমিট করা হবে। এইচএসসির ফলাফল ঘোষণার পর রিট করা হতে পারে।’ এসময় দাবি আদায়ে আগামী ২১ জানুয়ারি কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত ঠিক করবে। তবে বিভাগ পরিবর্তনকারী ইউনিট না থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ আপত্তি তুলেছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা আগের নিয়মেই ভর্তি পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছেন। এখন বিভাগ পরিবর্তনকারী ইউনিট না থাকলে তারা বিপাকে পড়বেন।

এ অবস্থায় বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন তারা। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মাধ্যমে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে মানবিকের সঙ্গে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনসহ কয়েকদফা কর্মসূচিও তারা পালন করেছেন। এ আন্দোলনকারীদের বড় অংশই বিজ্ঞান বিভাগের এবং দ্বিতীয়বার ভর্তিচ্ছু বলে জানা গেছে।

তবে তাদের সে দাবি আগেই নাকচ করে দিয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষ। সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ের গঠিত কমিটির যুগ্ম-আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান রোববার (১৭ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিভাগ পরিবর্তন নিয়ে একেকদিন একেকটা সিদ্ধান্ত দেওয়া যাবে না। আমরা আরও দু’মাস আগে বলে দিয়েছি, কী পরীক্ষা হবে। এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। আরেকটা সিদ্ধান্ত হলে দেখা যাচ্ছে আরেকটা আন্দোলন হবে। অন্য গ্রুপ করবে। ডি গ্রুপ থাকবে না এটা বহু আগে বলে দিয়েছি। এতে বিভাগ পরিবর্তনে কোনো সমস্যা হয় না।’

যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে: ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence