গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় নতুন যে সিদ্ধান্ত হলো

১৪ জানুয়ারি ২০২১, ০৯:৩০ PM
সাব কমিটির বৈঠক

সাব কমিটির বৈঠক © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শিক্ষার্থীদের ভর্তির জন্য টেকনিক্যাল সাব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপার্যের সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এতে সভাপতিত্ব করেন।

সভায় টেকনিক্যাল কমিটির তত্ত্বাবধানে আরো ৩টি উপকমিটি গঠন করা হয়। উপকমিটিসমূহ হলো- ‘Load Balancing, Server Configuration and Database Management’, ‘Server Security’ Ges ‘User Experience (UX), User Interface (UI) and Application Development’.

এছাড়াও সভায় জিএসটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার জন্য www.gstadmission.org /www.gstadmission.ac.bd নামে দুটি ডোমেইন ক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার জন্য ক্লাউড সার্ভার ব্যবহার এবং ডাটাবেস হিসেবে ‘MySQL’ ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের এসএসসি এবং ২০১৯, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ডাটা টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে সংগ্রহ করা হবে। জিএসটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার পেমেন্ট শিক্ষার্থীরা বিকাশ, রকেট, শিওর ক্যাশ ও নগদের মাধ্যমে করতে পারবে। থেকে পাস করা শিক্ষার্থীরা যথাযথ ইকুইভ্যালেন্ট সাপেক্ষে জিএসটি-গুচ্ছভুক্ত সম্মিলিত ভর্তি পরীক্ষায় ম্যানুয়ালি আবেদনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬