বেরোবি ভর্তি পরীক্ষার ফলাফল কাল

১৮ নভেম্বর ২০১৯, ০৮:০০ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার। বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

তিনি জানান, আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে চয়েস ফরম পূরণ করা যাবে। এরপর ২৮ নভেম্বর বিভাগ বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ করা হবে। তালিকাপ্রাপ্তদের যাচাই-বাছাই করে ভর্তি করানো হবে ২ এবং ৩ ডিসেম্বর। এরপর শূন্য আসনের বিপরীতে বিভাগভিত্তিক দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে ৫ ডিসেম্বর।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.brur.ac.bd) তে।

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • ২৮ জুন ২০২৬
শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা দিতে ঘাটতি সাড়ে ৭ হাজার কোটি…
  • ২৮ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে বেঁচে যাওয়া সেই ফাতেমা পেল উপহ…
  • ২৮ জুন ২০২৬
ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬