জবি ভর্তি: লিখিত পরীক্ষায় মনোনীতদের তালিকা প্রকাশ

২৩ আগস্ট ২০১৯, ০৯:৩৯ PM

© ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। গত ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ-এর ভিত্তিতে ইউনিট ১, ২ ও ৩ এর জন্য বাছাইকৃত আবেদনকারীদের থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়।

এবার ইউনিট-১ এর জন্য ২৬৯৩৫, ইউনিট-২ এর জন্য ২৫০৮০জন এবং ইউনিট-৩ এর জন্য ২২৬৩৩ জন প্রাথমিকভাবে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। মনোনীত আবেদনকারীরা আগামী ২৩ আগস্ট দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। চূড়ান্ত আবেদনের সুযোগ থাকবে আগামী ২ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত সময় থাকবে ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, আমরা লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছি। যারা শুধু মনোনীত হয়েছেন তারাই ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন ।

উল্লেখ্য, গতবছর থেকে জবিতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তিন ইউনিটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য (http://admission.jnu.ac.bd) অথবা (http://admissionjnu.info) ওয়েবসাইট দুটিতে পাওয়া যাবে।

বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬
অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬