জবির প্রাথমিক আবেদনের সময় শেষ হচ্ছে আজ

২০ আগস্ট ২০১৯, ১০:২৬ AM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইনে প্রাথমিক আবেদনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২০ আগস্ট)। জবির রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ আগস্ট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হয়ে শেষ হচ্ছে আজ রাত ১২.০০ টায়। প্রাথমিক আবেদন শেষে বাছাইকৃতরা আগামী ২৩ আগস্ট (শুক্রবার) বেলা ১২.০০ টা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গতবছর থেকে জবিতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। তিন ইউনিটে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য http://admission.jnu.ac.bd এবং http://admissionjnu.info ওয়েবসাইট দুটিতে পাওয়া যাবে।

বিশ্বমঞ্চে কোয়ান্টাম কম্পিউটিং সেশনের চেয়ার ঢাবি অধ্যাপক হা…
  • ২৮ জুন ২০২৬
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রত…
  • ২৮ জুন ২০২৬
অভাবেও থামেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে ছাত্রদল নেতা ত…
  • ২৮ জুন ২০২৬
সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
  • ২৮ জুন ২০২৬
প্রক্টরের কাছে পাল্টা ‘নিরাপত্তাহীনতার’ অভিযোগ ঢাবির সেই হল…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬