মেডিকেল ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর, আবেদন শুরু ২৭ আগস্ট

১৯ আগস্ট ২০১৯, ১১:২৯ PM

আগামী ৪ অক্টোবর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৭ আগস্ট (মঙ্গলবার) এবং আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার)। প্রবেশপত্র বিতরণ করা হবে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

এতে বলা হয়, অনলাইনে আবেদনের লক্ষ্যে http://www.dghs.gov.bd/index.php/bd/ ওয়েবসাইটে নির্দেশাবলি ভালোভাবে পড়ে সতর্কতার সঙ্গে ফরম পূরণের পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা ফি এক হাজার টাকা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ বা ২০১৯ সালে এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন বাংলাদেশের নাগরিকরা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। তবে ইংরেজি ২০১৬ সালে পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের জন্য ভর্তির আবেদনের এ আহ্বান প্রযোজ্য হবে। সব দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন: Notice_19_08_2019_MBBS-AD-Rules

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতিকে শোকজ
  • ৩০ এপ্রিল ২০২৬
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬