জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

০৭ আগস্ট ২০১৯, ০৫:০৬ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ সেপ্টম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। বুধবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন।

উপাচার্য বলেন,‘আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থীর সুবিধার্থে বিগত চার বছর যাবত অনলাইনে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে আসছি। এতে শিক্ষার্থীরা সহজে ও দ্রুত আবেদন করতে পারে।’ রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালনা করায় আইআইটিকে বিভাগটিকে ধন্যবাদ জানান উপাচার্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, ভর্তি কমিটির সদস্যগণ, আইআইটি’র পরিচালক ও ছাত্র-শিক্ষকগণ।

উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবত অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত দক্ষ ও সুচারুরূপে পরিচালনা করে আসছেন আইআইটির শিক্ষকরা। এই কাজের নেতৃত্ব দিয়েছেন আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার। অনলাইনে ভর্তির সফটওয়্যার তৈরি করেছেন আইআইটি’র শিক্ষকরা। এতে বিপুল অঙ্কের টাকা সাশ্রয় হচ্ছে। একই সাথে দ্রুত ফলাফল প্রকাশসহ ভর্তি কার্যক্রমে গতিশীলতা এসেছে অনেক বেশি

একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবে…
  • ২৮ জুন ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতের অনুমতি চেয়েছেন যুবদলের পদবঞ্চ…
  • ২৮ জুন ২০২৬
দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬