চবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২৮ জুলাই ২০১৯, ০৬:৫২ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ টায় চবি উপাচার্যের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ডিনবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০১৯-২০ শিক্ষাবর্ষে চবিতে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২৬ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ভর্তি কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে।

চবির দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শংকর লাল সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন প্রমুখ।

একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবে…
  • ২৮ জুন ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতের অনুমতি চেয়েছেন যুবদলের পদবঞ্চ…
  • ২৮ জুন ২০২৬
দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬