জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর

২৮ জুলাই ২০১৯, ০৫:৫২ PM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমুহে ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর থেকে। অনলাইনে এ আবেদন গ্রহণ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আগামী ১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

আজ রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, স্কুল অব আন্ডার গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, ডিনবৃন্দ, রেজ্রিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটিসহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রথম বর্ষ অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রম শুরু ২২ সেপ্টেম্বর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স (প্রফেশনাল) অনলাইন আবেদন গ্রহণ করা হবে ২২ সেপ্টেম্বর থেকে। চলবে ৯ অক্টোবর পর্যন্ত। আর প্রার্থীদের অনলাইন আবেদন ফরম ১০ অক্টোবরে মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১ম বর্ষ অনার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৪ অক্টোবর।

একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্লাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। যথাসময়ে দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬