নার্সিং ভর্তি পরীক্ষা কবে, যা জানা গেল

০৩ নভেম্বর ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
মেডিকেল ভর্তি পরীক্ষার পরে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

মেডিকেল ভর্তি পরীক্ষার পরে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে © ফাইল ছবি

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এ ভর্তি পরীক্ষার আয়োজন করে।

এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (শিক্ষা) মোছা. ফরিদা ইয়াসমিন রোববার (৩ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণত মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার পরে নার্সিংয়ের পরীক্ষা নেওয়া হয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এ ভর্তি পরীক্ষা নেবে। পরীক্ষার সময়সূচি আরো পরে নির্ধারণ করা হবে।

নার্সিং ভর্তি পরীক্ষায় বিষয়ে কথা বলতে কাউন্সিলের প্রশাসনিক কর্মকর্তা অলোক কুমার দাসকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার, বুয়েট-মেডিকেলসহ অন্যগুলোর কবে

জানা গেছে, আগামী বছরের ২১ ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বেশ কয়েকটি কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৯ অক্টোবর অভ্যন্তরীণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সময়মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজ জেলা-উপজেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9