ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৪ নভেম্বর, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত

২১ অক্টোবর ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছেে আগামী ৪ নভেম্বর থেকে। এ আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চলবে। আজ সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভর্তি পরীক্ষার আবেদন ফি হিসেবে মোট ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়। যা চারটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে। 

আরও পড়ুন: গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জবি

এদিকে সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এর আগে গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় আগামী ১৩ ডিসেম্বর থেকে এই ভর্তি পরীক্ষা শুরু হতে পারে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে গত বুধবার (১৬ অক্টোবর) ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক
  • ২৪ জুলাই ২০২৬
নিজেদের অন্তর্কোন্দলে বাইরে থেকে ট্রেজারার পাচ্ছে নোবিপ্রবি?
  • ২৪ জুলাই ২০২৬
অটোনমিক নিউরোপ্যাথি কী, ঝুঁকিতে কারা— জেনে নিন
  • ২৪ জুলাই ২০২৬
পাকিস্তানে ভয়াবহ হামলা, ১২ সেনা সদস্যসহ নিহত ১৫
  • ২৪ জুলাই ২০২৬
কাতারের আমিরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত…
  • ২৪ জুলাই ২০২৬
তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, রাষ্ট্রপ…
  • ২৪ জুলাই ২০২৬