সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফল আজ-কালের মধ্যে

০৩ জুলাই ২০২৪, ০৮:৫৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল হতে পারে আজ-কালের মধ্যে। মঙ্গলবার (২ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফলাফল পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা আগামী দুই কার্যদিবসের কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে পারবো বলে আশা করছি। 

তিনি আরও বলেন, যে ভর্তিচ্ছুরা নিজেদের পছন্দক্রম অনুযায়ী কলেজ ও বিষয় পাবেন, তাদের ভর্তি নিশ্চিত করতে ফি জমা দিতে হবে। আর কারো যদি পছন্দক্রম অনুযায়ী কলেজ ও বিষয় না আসে; তাহলে মেরিট অনুযায়ী মাইগ্রেশনের সুযোগ থাকবে।

এর আগে, গত ২৯ মে থেকে ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ ও বিষয় পছন্দক্রমের কার্যক্রম শুরু করেন। রোববার (২৩ জুন) এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে এ সময় দু’দিন বাড়ানো হয়েছে।

এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার ৮৯২টি। বিজ্ঞান ইউনিট মোট আসন ছয় হাজার ৫৫০ এবং কোটায় ৫২৪টি। একজন আবেদনকারী এবার সর্বোচ্চ ৮০টি বিষয় চয়েজ দিতে পেরেছেন।

 
অন্যত্র চলে গেলেন স্ত্রী, বিষপানে স্বামীর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
ময়মনসিংহে যুবক নিহত, ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে ২য় …
  • ০৮ জুন ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ০৮ জুন ২০২৬
রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
  • ০৮ জুন ২০২৬
রাজধানীতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিক…
  • ০৮ জুন ২০২৬
অনার্স পরীক্ষা দিতে বাধা, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত…
  • ০৮ জুন ২০২৬