কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ, ভর্তিচ্ছু ৭৫ হাজার

০২ জুলাই ২০২৪, ০৮:১৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে আসনবিন্যাস দেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে আসন তিন হাজার ৭১৮টি। 

গত বছরের তুলনায় এবার আসন বেড়েছে ১৭০টি। গত বছর আসন ছিল ৩ হাজার ৫৪৮টি। এবার ১১টি কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা দেবেন ৭৫ হাজার ১৬ জন। আসনবিন্যাস দেখতে এখানে ক্লিক করুন।

জানা গেছে, এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক হাজার ১১৬টি, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩৫টি, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে।

আরো পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পেছাতে পারে

আগের বছরগুলোয় আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এ গুচ্ছে যুক্ত হয়েছে। কৃষি গুচ্ছে থাকা আগের আটটি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামায়াত নেতাকে আদালত…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence