জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকায় সুযোগপ্রাপ্তদের ভর্তি শুরু আজ

০৩ জুন ২০২৬, ০৮:১৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (৩ জুন)। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। 

ফরম পূরণের পর এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের ৪ জুন থেকে ১৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পাশাপাশি প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফলও প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থেকে থাকেন, তবে তাকে আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন: মাদ্রাসার বদলি নীতিমালায় সংশোধনী আসছে

বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। 

১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দেবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, নেশাগ্রস্ত যুব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9