মাদ্রাসার বদলি নীতিমালায় সংশোধনী আসছে

০২ জুন ২০২৬, ০৬:৩৩ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৬:৩৩ PM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তবে এ নীতিমালায় এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা উল্লেখ করা হয়েছে। এই ভুল সংশোধন করে আগামীকাল নতুন করে বদলি নীতিমালা জারি করা হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ইনডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন। নীতিমালায় ভাষাগত ভুল হয়েছে। আগামীকাল বিষয়টি সংশোধন করে পুনরায় নীতিমালা জারি করা হতে পারে। এজন্য ইতোমধ্যে বদলি নীতিমালাটি ওয়েবসাইট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা-২০২৬ প্রণয়ন করা হল’; উল্লেখ রয়েছে। বাক্যটি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা-২০২৬ প্রণয়ন করা হল’; হওয়ার কথা ছিল। বিষয়টি সংশোধন করে আগামীকাল নীতিমালা পুনরায় জারি করা হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হয়। বদলি নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন

দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে বৈধ ৬ প্রার্থী, বিএনপিরই ২ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সব মাদ্রাসার অধ্যক্ষ-সুপারকে জরুরি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬