গুচ্ছে দ্বিতীয় পর্যায়ে ভর্তি ২৬ জুন শুরু, মাইগ্রেশনের নতুন নির্দেশনা

২৪ জুন ২০২৪, ০৮:৩১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৩–২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি শুরু হবে আগামী বুধবার (২৬ জুন)। ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৮ জুনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একইদিন মাইগ্রেশন প্রক্রিয়াও শেষ করতে হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের।

গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৬ হতে ২৮ জুনের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ২৬ জুন দুপুর ১২টা হতে ২৮ জুন সকাল ১০টা পর্যন্ত।

মূল কাগজপত্র জমা দিতে হবে ২৭ জুন সকাল ১০টা হতে ২৮ জুন বিকাল ৩টার মধ্যে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। ইতোপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে জিএসটির অন্য কোন বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করনীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে।

সকল প্রকার ‘Migration Stop’ ২৮ জুন বিকেল ৩টার মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষ্যনীয়-

পছন্দক্রমে অন্তর্ভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না। 

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিত না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোনও আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

আরো পড়ুন: প্রথম ধাপে কলেজ পায়নি ৪৭ হাজার শিক্ষার্থী, দ্বিতীয় ধাপে আবেদন ৩০ জুন

আবেদনকারীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভাগসমূহে (পছন্দক্রমে অন্তর্ভূক্ত) মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে।

Stop All Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোনও বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ যথাসময়ে পাওয়া যাবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence