উত্তীর্ণ হয়েও যে কারণে ভর্তিবঞ্চিত হতে পারেন ভর্তিচ্ছুরা

০৭ জুন ২০২৪, ০৮:৫০ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৩–২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষ হবে শনিবার (৮ জুন)। অনলাইনের মাধ্যমে মঙ্গলবার (৬ জুন) এ প্রক্রিয়া শুরু হয়। এ সময়ে কয়েকটি নিয়ম না মানলে ভর্তিবঞ্চিত হতে পারেন ভর্তিচ্ছুরা। ভর্তি চলাকালে মাইগ্রেশন প্রক্রিয়া নিয়েও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

ওয়েবাসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ৫ জুন থেকে ৮ জুনের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদান: ৫ জুন দুপুর ১২টা হতে ৮ জুন সকাল ১০টা পর্যন্ত।

মূল কাগজপত্র জমা: ৬ জুন সকাল ১০টা হতে ৮ জুন বিকেল ৩টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরাকালীন নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষ্যনীয়:
পছন্দক্রমে অন্তর্ভূক্ত যে কোনও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি-গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না। 

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিত না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

আরো পড়ুন: ঢাবির চূড়ান্ত ধাপে ভর্তি প্রক্রিয়া শুরু আজ, ক্লাস শুরু ১ জুলাই

আবেদনকারীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিভাগসমূহে (পছন্দক্রমে অন্তর্ভূক্ত) মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে। Stop All Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোন বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। 

এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ যথাসময়ে পাওয়া যাবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9