ইবির ‘ডি’ ইউনিটে প্রথম আশিক মিয়া, পাস ৭৯ শতাংশ

১২ মে ২০২৪, ০৪:৩৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM

© সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের অধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষায় পাস করেছেন ১৪০৬ জন। মোট পরীক্ষা দিয়েছেন ১৭৭৪। যা মোট পরীক্ষার্থীর ৭৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। এ ইউনিটে ১০৮ মার্কস পেয়ে প্রথম হয়েছেন আশিক মিয়া এবং ১০৪ পেয়ে দ্বিতীয় হয়েছেন ফেরদৌস ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
 
রবিবার (১২ মে)  ‘ডি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান আশ্রাফি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ইউনিটে ৩২০টি আসনের বিপরীতে আবেদনকারী ১ হাজার ৯০৬ জন শিক্ষার্থীর  মধ্যে ১ হাজার ৭৭৪  জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিলো ৯৩ শতাংশ।

সমন্বয়ক অধ্যাপক অধ্যাপক সিদ্দিকুর রহমান আশ্রাফি বলেন, ধর্মতত্ত্ব অনুষদের সমন্বয়ক হিসেবে আমি বলতে চাই সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রস্তুত করা হয়েছে।

ট্যাগ: ইবি
বাসায় মাদক ও ডিজে পার্টির আয়োজন, অতিরিক্ত ডিআইজি জহির বরখাস…
  • ৩১ অক্টোবর ২০২৬
আইসিটিতে ফেল, চলে গেলেন ভূমিকাও
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লী…
  • ৩১ অক্টোবর ২০২৬
২০ কৃষক পরিবারের দুই-পাঁচ-দশ টাকার সঞ্চয়ে গড়ে উঠছে আলোর পাঠ…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি নিয়ে যা জা…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ২৭ নভেম্বর
  • ৩১ অক্টোবর ২০২৬