সাত কলেজের প্রথম ভর্তি পরীক্ষায় বসছেন ২৪ হাজার ভর্তিচ্ছু

০৯ মে ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
পরীক্ষা কেন্দ্র

পরীক্ষা কেন্দ্র © ফাইল ফটো

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আজ শুক্রবার (১০ মে) সকাল ১১টা থেকে বহু নির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়বেন মাত্র ২ জন ভর্তিচ্ছু।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ২৩ হাজার ৭৮৯টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ২ জন ভর্তিচ্ছু। পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০-এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম। এবার ৯ হাজার ৯৭৯টির বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৮৯ জন ভর্তিচ্ছু।

এর আগে, ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনাগুলো হলো- পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নির্ধারিত প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

আরো পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, যেসব নির্দেশনা মানতে হবে

প্রশ্ন ও উত্তরপত্রে লেখার জন্য কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না। এছাড়াও ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-ট্রুথ বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর দুই কান দৃশ্যমান হতে হবে। কোভিড-১৯ সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ আর ৩ দিন
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
 আ. লীগ নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির এমপি আখতারের সফর ঠেকাতে হরতালের ডাক বিএনপির, পরে প্…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
আজ দুই ঘণ্টা মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে অনেক…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
রাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু আজ, শিক্ষার্থীদের জরুরি ন…
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬