গুচ্ছের ছবি-সেলফি আপলোডের সুযোগ শেষ হচ্ছে আজ

০৮ এপ্রিল ২০২৪, ১২:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
গুচ্ছের ছবি-সেলফি আপলোডের সুযোগ শেষ হচ্ছে আজ

গুচ্ছের ছবি-সেলফি আপলোডের সুযোগ শেষ হচ্ছে আজ © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের ছবি বা সেলফি আপলোডের সময় শেষ হচ্ছে আজ। কর্তৃপক্ষের গাইডলাইন অনুযায়ী যাদের ছবি বা সেলফি আপলোড করা হয়নি, তাদের আজ সোমবার (৮ এপ্রিলের) মধ্যে সংশোধিত ছবি বা সেলফি আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি।

বিবৃতিতে বলা হয়েছে, যে সকল আবেদনকারীর ছবি/সেলফি অথবা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহিত হয়নি তারা ৮ এপ্রিল রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি/সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কোনো প্রকার সুযোগ থাকবে না।

২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ এপ্রিল শুরু হবে। প্রায় ২১ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬। এবার প্রতি আসনের বিপরীতে লড়বে গড়ে ১৫ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সচিব নিত্যানন্দ পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিনটি ধাপে ভর্তি নেবে গুচ্ছের ভর্তি কমিটি। আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিট, ৩ মে মানবিক শাখার ও ১০ মে ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ কাটা যাবে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। ‘ক’ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন, ‘খ’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন ও ‘গ’ ইউনিটে আবেদন করেছে ৪০ হাজার ১১৬ জন। বিশ্ববিদ্যালয়গুলোতে আসনসংখ্যা প্রায় ২১ হাজার।

 
দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
স্কুলগুলোতে অনলাইন-অফলাইন ক্লাসের চিন্তাভাবনা চলছে: শিক্ষাম…
  • ৩১ মার্চ ২০২৬
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence