রাবির প্রবেশপত্র ডাউনলোডের তারিখ আরেক দফা পরিবর্তন

০১ মার্চ ২০২৪, ১১:০১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
রাবির ভর্তি পরীক্ষা

রাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় আরও একদফা পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (৩ মার্চ) থেকে ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবেশপত্র ডাউনলোডের স্বাভাবিক সময়সীমা ছিল গত ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে যারা এ সময়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তাদের ডাউনলোডের সুযোগ দিতে নতুন সময় নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরুতে ১ মার্চ বলা হয়েছিল। পরে জানানো হয় ২ মার্চ।

সবশেষ ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়েছে, ‘৩ মার্চ থেকে প্রবেশপত্র পুনরায় ডাউনলোড করা যাবে।’ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে  জানান, ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ মার্চ পর্যন্ত। এরপর আর সময় দেওয়া হবে না। 

জানা গেছে, এবার রাবির ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৮৫ হাজার ৫০০টি। সে হিসেবে আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৪৭টি। মোট আসন তিন হাজার ৯৮৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক হাজার ৮৭২টি আসন রয়েছে। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৫১৫ ও ‘সি’ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৫৯৭টি। 

আসনপ্রতি সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘বি’ ইউনিটে। আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১১ ফেব্রুয়ারি রাত ১২টায়। গত ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি প্রথম দফার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ৬ থেকে ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদনের সুযোগ পান ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

আরো পড়ুন: ঢাবির ১৮শ’ আসনে ভর্তির পরীক্ষায় বসছেন সোয়া লাখ শিক্ষার্থী

‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭০০টি, আসনপ্রতি আবেদন ৪০টি। এ ছাড়া ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ৩৪ হাজার ৫০০টি, আসনপ্রতি আবেদনে পড়েছে ৬৭টি। আর ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৭৬ হাজার ৩০০টি, আসনপ্রতি ৪৮টি আবেদন পড়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ আছে। সে কারণে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।

প্রসঙ্গত, আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের মতো ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘন্টার পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9