২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: আবেদন পড়ল কতটি, আগের সংখ্যা ছাড়াবে?

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য প্রায় তিন লাখ ভর্তিচ্ছু আবেদন করেছেন। আর মাত্র কয়েক হাজার আবেদন পড়লেই আগের বছরের মোট সংখ্যা অতিক্রম করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এর আগে ভর্তি পরীক্ষার আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত দুই লাখ ৯৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আজ রাত পর্যন্ত সময় থাকায় আগের বছরের আবেদনের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন করেন তিন লাখ তিন হাজার ২৩১ জন শিক্ষার্থী। ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদন করেছিলেন তিন লাখ ৬০ হাজার ৪০৬ জন।

জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী- মঙ্গলবার রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ চলার কথা ছিল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

গত ১২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে শুরু হয় গুচ্ছের আবেদন প্রক্রিয়া। তবে কারিগরি জটিলতার কারণে মঙ্গলবার থেকে একদিন এ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় পুষিয়ে দিতে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে সেলফি ছবি আপলোড দেওয়ার সময় জটিলতায় পড়েন শিক্ষার্থীরা। পরে একদিন আবেদন বন্ধ রেখে বিষয়টি সমাধান করা হয়।

আরো পড়ুন: রাবি ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডের নতুন তারিখ ঘোষণা

আবেদন করার নির্দেশিকা ও বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd) ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে পাওয়া যাবে।

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ তালিকায় রয়েছে।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9