জাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, আসন প্রতি লড়বেন ১০৮ জন

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে, চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইআইটি) এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। ওইদিন প্রথম দুই শিফটে ছাত্রীদের ও শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা হবে।

জানা গেছে, চলতি বছর জাবিতে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১০৮ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি ‘সি১’ ইউনিটে অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মোট ৮ শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরদিন সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, আইবিএ-জেইউ এবং বিজনেস স্টাডিজ অনুষদের (ই-ইউনিটের) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩-৫ মার্চের মধ্যে ‘সি১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9