২৪ বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় পরিবর্তন কী কারণে, পরীক্ষা কবে

২৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৯ জানুয়ারি শুরুর কথা ছিল। তবে এদিন আবেদন শুরু হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার আবেদনের নতুন তারিখ ও সময়সূচি আগামী ৩১ জানুয়ারি জানানো হবে।

সূত্র জানায়, কয়েকটি কারণে এ তারিখ পেছানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি গুচ্ছের সময়ের কাছাকাছি ছিল। এ ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার সম্ভাবনা ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবং শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কবে আবেদন এবং ভর্তি পরীক্ষা হতে পারে জানতে চাইলে দায়িত্বশীল সূত্রটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়, সব বিবেচনায় পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক সিদ্ধান্তও নিয়েছেন তারা। তবে সেটি ৩১ জানুয়ারি সভায় চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আরও জানা গেছে, এবারও ভর্তিচ্ছুদের পাঁচবার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। সে জন্য আগেই প্রত্যেক ধাপের সময়সূচি ঘোষণা কবে কর্তৃপক্ষ। সে তারিখও প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। সভার পর সব একসঙ্গে ঘোষণা করা হবে।

এর আগে শুক্রবার (২৬ জানুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান।

আরো পড়ুন: খাবারের পাত্রে হাতধোয়া পানি, সিনিয়র শিক্ষার্থীদের পেটালেন জুনিয়র ছাত্রলীগ নেতা

জানা গেছে, গত ২৪ জানুয়ারি রাতে অনলাইন প্ল্যাটফর্মে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ও পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করার প্রয়োজন ছিল। এ জন্য উপাচার্যদের মতামতকে গুরুত্ব দিয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৩১ জানুয়ারি (বুধবার) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় পরিবর্তিত ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পুনঃনির্ধারণ করে সবাইকে জানাবে ভর্তি কমিটি।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9