মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি কবে—জানাল অধিদপ্তর

০৮ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে। আগামী ৯ ফেব্রুয়ারি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।

জানা গেছে, আগামীকাল দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি এবারও এক হাজার টাকা রাখা হয়েছে।

প্রকাশ হতে যাওয়া ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের রোল নম্বর প্রদান,  সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান প্রেরণ, প্রবেশপত্র তৈরি এবং অন্যান্য কার্যক্রম ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পাদন করা হবে। ভর্তিচ্ছুদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পুলিশ হেফাজতে আর এস ফাহিম, যেভাবে আটক করেন ছাত্র-জনতা
  • ২৯ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন শেষ …
  • ২৯ মার্চ ২০২৬
আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছেন ছাত্র-জ…
  • ২৯ মার্চ ২০২৬
চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ
  • ২৯ মার্চ ২০২৬
ইরানে ইসরায়েলি বিমান হামলা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য বৃ…
  • ২৯ মার্চ ২০২৬
শূন্য পদের তথ্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence