ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা ১০ ফেব্রুয়ারি

২৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা ১০ ফেব্রুয়ারি

ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা ১০ ফেব্রুয়ারি © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১ জানুয়ারি বিকাল ৪টা থেকে অনলাইনের মাধ্যমে আইবিএ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। যা চলবে আগামী ২২ জানুয়ারি বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। একই সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের ফি পরিশোধ করতে হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনপ্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।

নতুন পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন সরকারি কর্মকর্তা-ক…
  • ১১ জুন ২০২৬
শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করা নিয়ে যা বললেন অর্থমন্ত…
  • ১১ জুন ২০২৬
ঐতিহাসিক সিরিজ জিততে চ্যালেঞ্জিং লক্ষ্য পেল বাংলাদেশ
  • ১১ জুন ২০২৬
যশোরে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ১১ জুন ২০২৬
দেশীয় মদে লিটারে ৫০০ টাকা ভ্যাট
  • ১১ জুন ২০২৬
ক্যানসারে চলে যাওয়া প্রাপ্তির জন্মদিনে প্রকাশ হলো তার কাব্য…
  • ১১ জুন ২০২৬
×