জাতীয় বিশ্ববিদ্যালয়

পরিবর্তিত সময়সূচিতে কাল থেকে শুরু অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষা ২৭ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত প্রথম দিনের পরীক্ষা একদিন পিছিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, পরিবর্তিত তারিখটি ২১১৫২১ এবং ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। প্রথম দিনের পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয় (নতুন সিলেবাস) এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, প্রতিদিনের পরীক্ষা সাধারণত বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে। তবে আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য আইসিটি (কোড: ২১৬৬০১) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু হবে। 

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, আইসিটি বিষয়ের পরীক্ষা ছাড়া অন্য সব পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বেলা ১টা ৩০ মিনিট থেকেই অনুষ্ঠিত হবে।

অন্য খবর: শিক্ষা ক্যাডারের বদলিতে আসছে বড় পরিবর্তন, ক্ষমতা পাচ্ছে মাউশিও

প্রকাশিত রুটিন অনুযায়ী, অনার্স প্রথম বর্ষের লিখিত পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরে জানিয়ে দেবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার আহবান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা কক্ষে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে বলেও রুটিনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সব তথ্যের জন্য নিজ নিজ কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9