ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি, জিপিএ ২.৫ হলেই আবেদন

২২ নভেম্বর ২০২৩, ০১:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি

ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি © সংগৃহীত

আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট। ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আরবী, ইংরেজি, চীনা, ফরাসী, জার্মান, ইতালীয়, জাপানি, ফার্সি, রাশিয়ান, স্পেনীয়, কোরিয়, তুর্কি, হিন্দি মালয়, বাংলা। আবেদনের শেষ সময় ২৯ নভেম্বর। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বছর মেয়াদি বিভিন্ন বিদেশি ভাষার এলিমেন্টারি সার্টিফিকেট কোর্স (পূর্বতন জুনিয়র সার্টিফিকেট কোর্স) ও ইংরেজি ভাষার জন্য প্রি-ইন্টারমিডিয়েট ও ইন্টারমিডিয়েট সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন চলছে। বাংলা ভাষার কোর্স শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য। আর ইংরেজি ভাষার কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য।

আবেদনের যোগ্যতা
এইচএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ বি গ্রেড/জিপিএ ২. ৫ থাকতে হবে।

মেয়াদ: কোর্সের মেয়াদ ১৫০ ঘণ্টা।

ক্লাস: প্রতি ক্লাস ২ থেকে ৩ ঘণ্টা করে, সপ্তাহে ২ থেকে ৩ দিন হবে ক্লাস।

আবেদন ফি কত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা। ভূতপূর্ব ও অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফি ৭০০ টাকা।

আরও পড়ুন: ঢাবির আইবিএ-র অধীনে এমবিএতে ভর্তির সুযোগ, ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর

আবেদন কীভাবে
আবেদনের জন্য আধুনিক ভাষা ইনস্টিটিউটের seba-iml-du.com ওয়েবসাইটে আইএমএল প্রদত্ত নির্ধারিত ফরম পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক টিএসসি শাখা থেকে নগদ টাকায় ভর্তির আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬
জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান …
  • ২৭ জুলাই ২০২৬
আলিম পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ করছিলেন শিক্ষক, সিসিটিভি …
  • ২৭ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. স…
  • ২৭ জুলাই ২০২৬