জবির বিএড ও এমএড প্রোগ্রামে ভর্তি, আবেদনে শেষ ১৫ নভেম্বর

৩০ অক্টোবর ২০২৩, ০২:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ বছর মেয়াদি বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রোগ্রাম স্প্রিং ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর অধীনে ১ বছর মেয়াদী বিএড (প্রফেশনাল) এবং এমএড (প্রফেশনাল) প্রোগ্রাম ২০২৩-২৪ (স্প্রিং) শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

ভর্তির যোগ্যতা
বিএড (প্রফেশনাল): স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে স্নাতক/ডিগ্রি/সমমান পাস হতে হবে। তবে গ্রেডিং পদ্ধতিতে জিপিএ–২.৫০–এর কম প্রাপ্ত (মাধ্যমিক/সমমান) এবং পাস কোর্সের ক্ষেত্রে ৩য় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। তবে চাকরিরত (সরকারি–বেসরকারি) প্রতিষ্ঠানের প্রার্থীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।

এমএড (প্রফেশনাল): বিএড (প্রফেশনাল) প্রোগ্রামে উল্লিখিত যোগ্যতাসহ প্রার্থীকে অবশ্যই বিএড ডিগ্রিধারী হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা
* ১৫ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোড করে পূরণকৃত আবেদনপত্রসহ সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি স্ক্যান করে একটি সিঙ্গেল PDF ডকুমেন্ট [email protected] ই–মেইলে প্রেরণ করতে হবে। 

* আবেদন ফি ১২২৫ টাকা ০১৮৩০৯৭৫১৯৯ নম্বরে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে (সেন্ড মানি) পাঠিয়ে প্রার্থীর নাম ও ট্রানজেকশন নম্বর ই-মেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর অফিস থেকে সরকারি ছুটির দিন সহ অন্যান্য যে কোন দিন সরাসরি আবেদনপত্র উত্তোলন এবং পূরণকৃত আবেদপত্র জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: সিজিপিএ ২.৫ থাকলেই ঢাবিতে মাস্টার্সের সুযোগ

বিএড লিখিত পরীক্ষার তারিখ: ২৪–১১–২০২৩ বেলা ১১:৩০টা থেকে দুপুর ১২:৩০টা।

এমএড লিখিত পরীক্ষার তারিখ: ২৪–১১–২০২৩ দুপুর ৩:৩০টা থেকে ৪:৩০টা।

ভর্তির শেষ তারিখ: ২০–১২–২০২৩

ক্লাস শুরু: ০৫–০১–২০২৪

যোগাযোগের ঠিকানাঃ আইইআর অফিস কক্ষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০। ফোন- ০২৯৫৩৪204, 01711989667, 016333৮৮৫২৯। যোগাযোগের সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা। 

বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন

ওয়েবসাইট

জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9