প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে জবিতে ফাঁকা ৯০৩ আসন

২৭ জুলাই ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জবি

জবি © সংগৃহীত

গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকায় ভর্তি সম্পন্ন হয়েছে। এ মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ৯০৩টি আসন ফাঁকা রয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য। 

তিনি বলেন, স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ৮৬২ জন ভর্তি হয়েছেন। তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬২ জন শিক্ষার্থী। সে হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৯০৩ আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিল বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি গত ২২জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলে। নির্ধারিত সময়ে প্রতিটি ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অনুষদের ডীন অফিসে প্রাপ্তিস্বীকারপত্র প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে ভর্তি পরীক্ষা কমিটির। 

ভর্তি প্রক্রিয়ার রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২২ থেকে থেকে ২৫ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেয়া হবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950