২২ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলবে তিনদিন

২০ জুলাই ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তারিখ অনুযায়ী, তিনদিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে হবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২২ জুলাই হতে ২৫ জুলাইয়ের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২২ জুলাই দুপুর ১২টা হতে ২৫ জুলাই রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

মূল কাগজপত্র জমা দিতে হবে ২২ জুলাই দুপুর ১২টা হতে ২৬ জুলাই বিকেল ৪টার মধ্যে। এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬