সাত কলেজের ব্যবসায় ইউনিটের পরীক্ষা শুরু, আসনপ্রতি ৫ ভর্তিচ্ছু

২৪ জুন ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৪ জুন) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১২টা পর্যন্ত। এ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন প্রায় পাঁচ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু কমিটি সূত্রে জানা গেছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৮৯২টি।

এর আগে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আসনবিন্যাস প্রকাশিত হয়। আজ শনিবারের এ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের বিশ্ববিদ্যালয় ও বিভাগ পছন্দক্রম শুরু ১৬ জুলাই

ব্যবসায় শিক্ষা ইউনিটের এ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উত্তর দান পদ্ধতি প্রশ্নপত্রের নির্দেশাবলি অংশে বর্ণিত থাকবে। ভর্তি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নে ১০০ নম্বর থাকবে এবং পরীক্ষার জন্য ১ ঘণ্টা সময় নির্ধারিত থাকবে।

এই পরীক্ষার উদ্দেশ্য হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্জিত জ্ঞান যাচাই করা। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমের ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের বণ্টন যথাক্রমে— বাংলা-২০, ইংরেজি-২০, হিসাববিজ্ঞান-২০, ব্যবসায় নীতি ও প্রয়োগ-২০, মার্কেটিং বা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (যেকোনো একটি) ২০ নম্বর।

পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
রাজধানীতে ফ্ল্যাটে স্নাতক পড়ুয়া ছাত্রীর লাশ, আরেক বাসায় ঝুঁ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence