আবেদন করেও চবির ভর্তি পরীক্ষা দেননি ১০ হাজার শিক্ষার্থী

২০ মে ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ২০ দশমিক ২৮ শতাংশ পরীক্ষার্থী আবেদন করেও পরীক্ষা দেয়নি। শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় এ তথ্য জানান 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।

জানা গেছে, ‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এটি মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ। ১০ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি।

তিন শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথমদিন গত বৃহস্পতিবার সকালের শিফটে ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৩৮ শতাংশ, তিন হাজার ২৭৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিকেলে ১৭ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০০ জন।

বিকেলের শিফটে উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ ও ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬৬৫ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী। এই শিফটে উপস্থিতির হার ৭৬ দশমিক ২৬ শতাংশ।

অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬