ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক

৩০ জুলাই ২০২৬, ০১:২৯ PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © টিডিসি সম্পাদিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোট ছয়জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) (তদন্ত) ইয়াসিন মিয়াকে রমনা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আজহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।

একই বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রমনা থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগে বদলি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা যেসব প্রতিষ্ঠান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবি, ঢাকা কলেজ ও আলিয়ার সংঘর্ষ ছাত্রদল সভাপতির নির্দেশেই হয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সেই পাবে: জাতিসংঘে দেওয়া ভাষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাতে উপকূল অতিক্রম করবে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস—সমুদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬