চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

১৬ মে ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দুই লক্ষ ৫৬ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবেন। ১০ দিন ব্যাপী চলবে এ ভর্তি কার্যক্রম। 

মঙ্গলবার (১৬ মে) চবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা দু’দিন হবে। প্রতিদিন দুই শিফট করে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ক্যাম্পাসের বাইরে পরীক্ষার কোনো কেন্দ্র রাখা হয়নি। 'এ' ইউনিটে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ।

এবারে 'এ' ইউনিটের পরীক্ষার্থী ৭৪ হাজার ৬শ ৫৯ জন। পরীক্ষা হবে ১৬ ও ১৭ মে।  'বি' ইউনিটের পরীক্ষার্থী ৫২ হাজার ৯শ ৯৫ জন। পরীক্ষা হবে ১৮ ও ১৯ মে।  'সি' ইউনিটের পরীক্ষার্থী ১৯ হাজার ৯শ ৯৯ জন। পরীক্ষা হবে ২০ ও ২১ মে।  

'ডি' ইউনিটের পরীক্ষার্থী ৪৯ হাজার ১শ ৭৮ জন। পরীক্ষা হবে ২২ ও ২৩ মে। 'বি১' উপ-ইউনিটের পরীক্ষার্থী ১৩শ ৮২ জন এবং 'ডি১' উপ-ইউনিটের পরীক্ষার্থী ১৮শ ৪৩ জন। পরীক্ষা হবে যথাক্রমে ২৪ ও ২৫ মে।

প্রথম শিফটের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে সকাল ৯টা ৪৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে সকাল ১০টা ১৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। 

আরও পড়ুন: আজ থেকে চবির ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা, আসনপ্রতি ৪১ জন

দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবে বেলা ২টা ১৫মিনিটে। ওএমআর ফরম বিতরণ করবে বেলা ২টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ৩টা ৩০ মিনিটে। পরীক্ষা শেষ হবে বেলা ৪টা ৩০ মিনিটে।

এবার চবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু। চার ইউনিট ও দুই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close