জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ৬ লাখ ছুঁই ছুঁই, সবচেয়ে বেশি মানবিকে

০৯ মে ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে। গতকাল সোমবার (৮ মে) রাত ১২টায় এ আবেদন শেষ হয়। এর আগে গত ৫ এপ্রিল অনলাইনে এ আবেদন কার্যক্রম শুরু হয়। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুন শুরু হবে।

এবার আবেদনের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে, ৮ মে বিকেল ৫টা পর্যন্ত তিনটি বিভাগ মিলে মোট আবেদনকারীর সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৬১৫ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৯৪ হাজার ২৭২ জন, মানবিকে ৩ লাখ ৭৮ হাজার ৩৫ জন এবং ব্যবসায় ৯৬ হাজার ৪৮৭ জন আবেদন করেছেন। অর্থাৎ সবচেয়ে বেশি আবেদন পড়েছে মানবিকে।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছের আবেদন শুরু কাল, পরীক্ষা ১৭ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টা পর্যন্ত আবেদনকারীর সংখ্যা আরো কয়েক হাজার বাড়তে পারে।

এবার মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৬ দশমিক ৫ থাকতে এবং পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ প্রয়োজন হয়েছে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৭ এবং পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ প্রয়োজন হয়েছে। 

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে মোট আসন সংখ্যা প্রায় ৪ লাখ ৩৪ হাজার। এদের মধ্যে প্রতিবছর প্রায় ৪ লাখ আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হয়। 

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬