জাবির ভর্তি আবেদন শুরু ৯ মে, ফি সর্বোচ্চ ৯০০ টাকা

১৭ এপ্রিল ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
জাবির ভর্তি আবেদন শুরু ৯ মে

জাবির ভর্তি আবেদন শুরু ৯ মে © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হবে আগামী ৯ মে থেকে। চলবে ৩১ মে পর্যন্ত। আবেদন শেষে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ জুন। চলবে ২৪ জুন পর্যন্ত। নির্দিষ্ট এ সময়ের মধ্যে ইউনিট প্রতি বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ এপ্রিল) এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 

২০২২ সালের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। এবার আইবিএ আলাদা ইউনিট এবং নাটক ও নাট্যতত্ত্বের সঙ্গে চারুকলা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে এ বছর পাঁচ ইউনিটের জায়গায় সাতটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয়ের ৬ অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও ৩ ইন্সটিটিউট মিলিয়ে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৮৮৯টি। এর মধ্যে ছাত্র ৯৫০ এবং ছাত্রীদের জন্য আসন রয়েছে ৯৩৯টি।

আবেদন ফি: বিকাশ অথবা রকেটের মাধ্যমে বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য নিম্নোক্তহারে আবেদন ফি প্রদান করতে হবে।

A, B এবং C ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা

C1, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

ছাত্রত্ব শেষেও হলে অবস্থানের সুযোগ পাবে জাকসু ও হল সংসদ প্র…
  • ৩০ জুলাই ২০২৬
সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগা…
  • ৩০ জুলাই ২০২৬
সহকারী প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পেলেন ৭ সিনিয়র শিক্ষক, …
  • ৩০ জুলাই ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার
  • ৩০ জুলাই ২০২৬
চাঁদপুরে মেঘনা ধনাগোদা বাঁধের সুড়ঙ্গ করা সড়কের ড্রেজার পাইপ…
  • ৩০ জুলাই ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ১৯ আগস্ট প…
  • ৩০ জুলাই ২০২৬