চাঁদপুরে মেঘনা ধনাগোদা বাঁধের সুড়ঙ্গ করা সড়কের ড্রেজার পাইপ অপসারণ

৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ PM
ধনাগোদা প্রকল্পের বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ করে স্থাপন করা ড্রেজারের পাইপ অপসারণ করা হচ্ছে

ধনাগোদা প্রকল্পের বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ করে স্থাপন করা ড্রেজারের পাইপ অপসারণ করা হচ্ছে © টিডিসি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশের দ্বিতীয় বৃহৎ মেঘনা ধনাগোদা প্রকল্পের বেড়িবাঁধ সড়কে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ স্থাপনের বিষয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পর্যায়ক্রমে ড্রেজার পাইপগুলো অপসারণ করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২০ জুলাই গণমাধ্যমে ‘সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ, বেড়িবাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। তখনই উপজেলা প্রশাসন থেকে জানানো হয় দ্রুত ড্রেজার পাইপ অপসারণ করা হবে।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, সংবাদ প্রকাশের পর গত কয়েক দিন উপজেলা প্রশাসন ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষ যৌথভাবে পুলিশের সহযোগিতা নিয়ে ব্যাপক পরিসরে অভিযান চালিয়ে বাঁধের জন্য ঝুঁকিপূর্ণ ষাটনল ইউনিয়নের সুগন্ধি, সটাকি, মোহনপুরসহ বিভিন্ন স্থানে স্থাপন করা পাইপগুলো অপসারণ করেন। পাশাপাশি সব পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়। 

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন বলেন, ‘বাঁধের ক্ষতিকর অবৈধ এই পাইপগুলো আমরা প্রশাসনের সাথে যৌথভাবে অপসারন করি। বাঁধটি তথা প্রকল্পটি টিকিয়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ধনাগোদা সেচ প্রকল্প একটি বৃহৎ প্রকল্প। এটি টিকিয়ে রাখতে অবৈধভাবে বাঁধের জন্য ক্ষতিকর এই পাইপগুলো অপসারণ করা হয়েছে। ড্রেজার মালিকদের সঠিক নাম পাওয়া যায়নি। প্রভাবশালী হওয়ার কারণে স্থানীয়রা তাদের তথ্য দিতে চায়নি। এরপর এরকমটা হলে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: চাঁদপুর
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950